ধাওয়া করে বিএনপি নেতাকে ধরে পুলিশে দিল আ.লীগ নেতারা
দলীয় নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করার সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক ও গণস্বাস্থ্য কেন্দ্রের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম শিশিরকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ১১টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার শিমুলতলা গণস্বাস্থ্য গ্রামীণ টেক্সটাইল লিমিটেড কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
ভদ্রঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মালেক খান ও শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম আজম তালুকদার বাবলু জানান, বিএনপি নেতা শিশির গণস্বাস্থ্য গ্রামীণ টেক্সটাইল মিলে রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার জামায়াত-বিএনপি নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের ধাওয়া করলে বিএনপি-জামায়াত নেতাকর্মীরা পালিয়ে গেলেও শিশিরকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবাইদা খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রাত ১১টার দিকে শিশিরকে থানা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে নাশকতার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
ইউসুফ দেওয়ান রাজু/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগই নেই: প্রতিমন্ত্রী সাকি
- ২ খাগড়াছড়িতে রান্নাঘর থেকে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার
- ৩ পলাতক ইউপি চেয়ারম্যানের চেয়ার দখল নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ
- ৪ চুয়াডাঙ্গায় ১০ দিন পর মারা গেলেন আহত জামায়াত নেতা
- ৫ রূপগঞ্জে সাংবাদিককে অপহরণ-মুক্তিপণ দাবি, ৫ ঘণ্টা পর উদ্ধার