ছোট বোনকে নিয়ে ছাদে খেলছিল নীলিমা, হঠাৎ...
সবার ছোট বলেই নামটা রাখা হয়েছিল নিধি। আর অনাকাঙ্ক্ষিতভাবে ছয়তলা বাসার ছাদ থেকে পড়ে আদরের শেষস্থল নিধিই সবার আগে পৃথিবীর মায়া ত্যাগ করলো। মেয়ের মৃত্যুর খবরে জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মা। কক্সবাজারের চকরিয়া পৌরসভায় শনিবার দুপুর ১টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
শিশু নিধি (১৪ মাস) পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের সোনাইছড়ি গ্রামের বাসিন্দা মোস্তাক আহমদ ও শিরিন আকতার দম্পতির ছোট মেয়ে। মোস্তাক বেসরকারি সংস্থা 'আশা'য় রামু উপজেলায় কর্মরত।
শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, বিমানবন্দর সড়কের সবুজবাগ এলাকার মালেক টাওয়ার নামের একটি ভবনের ছয়তলার বাসায় ভাড়া থাকেন তারা।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মোস্তাকের বড় মেয়ে ও চকরিয়া কোরক বিদ্যাপীঠের ৫ম শ্রেণির শিক্ষার্থী নীলিমা আহমেদ স্কুল থেকে বাসায় যায়।
মা শিরিন আকতার রান্নায় ব্যস্ত থাকায় বড় মেয়ের কোলে ছোট মেয়েকে দিয়ে ছয়তলার ছাদে খেলতে পাঠান। ছোট বোনকে ছাদের রেলিংয়ের ওপর বসিয়ে খেলছিল নীলিমা। অসতর্কতাবশত রেলিং থেকে নিচে ছিটকে পড়ে নিধি।
খবর পেয়ে মা ও অন্যরা তাকে দ্রুত উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করলে অজ্ঞান হয়ে যান মা শিরিন আকতার। তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
চকরিয়া থানা পুলিশের ওসি বখতিয়ার উদ্দিন বলেন, নিধি নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যুর খবর শুনেছি। সন্ধ্যার পর পারবারিকভাবে নিধিকে দাফন করা হয়েছে। তবে, মেয়ের শোকে মা এখনো শয্যাশয়ী বলে জেনেছি।
সায়ীদ আলমগীর/এমএএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ময়লার স্তূপে দাঁড়িয়ে নির্বাচনি ইশতেহার ঘোষণা করলেন এনসিপি প্রার্থী
- ২ রাঙ্গামাটির দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারে গেলো ভোটের সরঞ্জাম
- ৩ আমরা সংস্কার চাই, সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাই: ফখরুল
- ৪ মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নিহত শিশু হুজাইফার দাফন সম্পন্ন
- ৫ বিএনপি-আ’লীগ দুই দলই জাতীয় পার্টিকে দুর্বল করেছে