গণধর্ষণের পর হত্যা : চট্টগ্রামে ৩ জনের মৃত্যুদণ্ড
চট্টগ্রামের দক্ষিণ কাট্টলী এলাকায় গণধর্ষণের পর এক তরুণীকে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় ওই তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডও দেয়া হয়েছে।
বুধবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর ভারপ্রাপ্ত বিচারক বেগম রোকসানা পারভীন এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সুজন কুমার দাশ, সমীর দে ও যদু ঘোষ।
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম বলেন, গণধর্ষণের পর খুনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। আসামিদের মধ্যে সুজন ছাড়া অন্যরা পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ৮ জুন নগরের দক্ষিণ কাট্টলী এলাকার মহাজন শ্মশান এলাকায় পোশাক শ্রমিক পান্না রানী দাশকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। পরে তাকে হত্যা করে শরীরে কেরোসিন ঢেলে মরদেহ পুড়িয়ে ফেলা হয়। এ ঘটনায় নিহত পান্নার বোন চন্দনা রানী দাশ বাদী হয়ে মামলা দায়ের করেন। ২০১৩ সালের ২১ এপ্রিল তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়। ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বুধবার এ রায় দেন।
আরএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি