নিয়ন্ত্রণহীন ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের
ছবি-প্রতীকী
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় পণ্যবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর হবে বলে জানিয়েছে আশুগঞ্জ থানা পুলিশ।
আশুগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মেজবাহ্ আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, রাতে ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী একটি পণ্যবোঝাই ট্রাক আশুগঞ্জ গোলচত্বরে আসামাত্র চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় গোলচত্বরে থাকা অজ্ঞাত ওই যুবক ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
তিনি আরও জানান, খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার এবং ঘাতক ট্রাকটিকে আটক করেছে।
আজিজুল সঞ্চয়/এফএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি