কথা কাটাকাটিতে ছুরিকাঘাত, কিশোর খুন
প্রতীকী ছবি
নাটোর সদর উপজেলার খোলাবাড়িয়া খামারপাড়া এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে রায়হান হোসেন (১৪) নামে এক কিশোর নিহত হয়েছেন।
পুলিশ ও এলাকবাসী জানায়, গত বৃহস্পতিবার রাতে খোলাবাড়িয়া খামারপাড়া মাদরাসা এলাকায় ইসলামি মাহফিল চালাকালে সেখানে দু'দল কিশোরের বিরোধ ও কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে রায়হান নামে এক কিশোরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় অন্য কিশোররা।
এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ও অবস্থার অবনতি হলে পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় নাটোর থানায় এখনও কোনো মামলা করা হয়নি। তবে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আব্দুস সামাদ (১৪) ও সজিবকে (১৭) আটক করেছে।
রেজাউল করিম রেজা/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে