ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোলে ১১টি ককটেলসহ যুবক আটক

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ০৩:২৩ এএম, ০৭ এপ্রিল ২০১৮

যশোরের বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া মোড় এলাকা থেকে ১১টি ককটেল বোমাসহ সাহিদুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে বিজিবি। আটক সাহিদুল ছোট অাঁচড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফুল হক জানান, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার মনিরুজ্জামানের নেতৃত্বে বিজিবি টহল দল বেনাপোল ছোট অাঁচড়া এলাকায় অভিযান চালিয়ে সাহিদুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার বাসা তল্লাশি করে ব্যাগের ভিতর হতে ১১টি ককটেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ককটেলসহ আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

ওআর/এমআরএম

আরও পড়ুন