চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামে একটি নির্মাণাধীন ৫তলা ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বন্দর নগরীর কর্ণফুলী ব্রিজ সংলগ্ন কল্পলোক আবাসিক এলাকায় রোববার সকালে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আল আমিন (৪০)। তিনি কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক গ্রামের নুর সালামের ছেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
জাগো নিউজকে তিনি জানান, রোববার সকাল ৭টার দিকে বাকলিয়া থানাধীন ৫নং ব্রিজ সংলগ্ন কল্পলোক আবাসিক এলাকায় ৫তলা নির্মাণাধীন ভবনের দুইতলা থেকে পড়ে গুরুতর আহত হন আল আমিন। পরে তাকে উদ্ধার করে সকাল ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা