ইয়াবা পাচার : দুই রোহিঙ্গার ১০ বছরের সাজা
প্রতীকী ছবি
ইয়াবা পাচারের দায়ে দুই রোহিঙ্গা যুবককে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন কক্সবাজারের একটি আদালত। মঙ্গলবার দুপুরে কক্সবাজারের যুগ্ম জেলা ও দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক বেগম সালমা খাতুন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মিয়ানমারের মংডুর ডেইলপাড়া এলাকার মোহাম্মদ সোলতানের ছেলে আমান উল্লাহ ও একই এলাকার মো. ইনুছের ছেলে মো. ইউসুফ। রায় ঘোষণাকালে তারা আদালতে উপস্থিত ছিলেন।
আদালতের পিপি অ্যাডভোকেট আবুল হাসেম জানান, ২০১৫ সালের ১৩ আগস্ট ইয়াবাসহ তাদেরকে টেকনাফ থানায় হস্তান্তর করে বিজিবি। মাদক পাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে মামলা করে।
ওই মামলায় তাদের ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় ৩ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও তিন মাস করে সাজা দেন বিচারক।
সায়ীদ আলমগীর/এএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জামায়াত নেতার হুমকি, নিরাপত্তা চেয়ে জিডি করলেন বিএনপির প্রার্থী মিন্টু
- ২ লক্ষ্মীপুর-২ আসনে দুই ভূঁইয়ার টক্কর, টার্গেট আ’লীগের ভোটার
- ৩ জামায়াতের প্রার্থী রেজাউলের প্রার্থিতা বাতিলে ইসির সতর্কবার্তা
- ৪ ভয় দেখিয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার দিন শেষ: এটিএম মাছুম
- ৫ কয়েকদিন পর হয়তো আমার লাশও পাওয়া যেতে পারে: ভিপি নুর