রিসোর্টে রাত কাটিয়ে তরুণ উধাও, মিলেছে তরুণীর লাশ
কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন থেকে সুমী দাশ (২০) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে শহরের কলাতলী রোড়ের লাইট হাউজ এলাকার বিএম রিসোর্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিএম রিসোর্টের ম্যানেজার পারভেজ বলেন, সোমবার রাত ৯টায় রাহুল ও সুমী তার রিসোর্টে স্বামী-স্ত্রী পরিচয়ে অবস্থান নেয়। কিন্তু মঙ্গলবার সারাদিন তাদের কোনো খোঁজ না পাওয়ায় পুলিশকে খবর দেয়া হয়।
হোটেল রেজিস্ট্রারে লিপিবদ্ধ নাম-ঠিকানা অনুসারে নিহত তরুণী চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার হাতগাঁও গ্রামের রাহুল দাশের স্ত্রী। কিন্তু পুলিশ বলছে এই ঠিকানা ভুয়া।
কক্সবাজার সদর থানা পুলিশের ওসি ফরিদ উদ্দিন খন্দকার বলেন, স্বামী পরিচয়ে নিহত নারীর সঙ্গে রাত কাটানো যুবক পলাতক রয়েছেন। রেজিস্ট্রারে থাকা মোবাইল নম্বরটি ভুয়া। সেই থেকেই ধারণা করা যায়, রেজিস্ট্রারে উল্লেখিত নাম-ঠিকানা সঠিক নয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
সায়ীদ আলমগীর/এএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জামায়াত নেতার হুমকি, নিরাপত্তা চেয়ে জিডি করলেন বিএনপির প্রার্থী মিন্টু
- ২ লক্ষ্মীপুর-২ আসনে দুই ভূঁইয়ার টক্কর, টার্গেট আ’লীগের ভোটার
- ৩ জামায়াতের প্রার্থী রেজাউলের প্রার্থিতা বাতিলে ইসির সতর্কবার্তা
- ৪ ভয় দেখিয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার দিন শেষ: এটিএম মাছুম
- ৫ কয়েকদিন পর হয়তো আমার লাশও পাওয়া যেতে পারে: ভিপি নুর