চট্টগ্রামে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষে চার যুবক গুলিবিদ্ধ
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকায় এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষে চার যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার বেলা ১২টার দিকে চট্টগ্রামের আরেফিন নগরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- রনি, রবি, মোস্তফা, শহিদুর।
জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, বায়েজিদ বোস্তামির আরেফিন নগর পাহাড়ে বেড়াতে গিয়েছিল ওই চার যুবক। এ সময় এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষে জড়ান তারা।
বায়েজিদ থানার ওসি আবুল কালাম জাগো নিউজকে বলেন, বৈশাখে রঙ মাখামাখি কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত। গুলির ঘটনা ঘটেছে বলে শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা