সোয়া লাখ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি মাইক্রোবাসে অভিযান চালিয়ে এক লাখ ২৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাব- ৭। রোববার রাতে মিরসরাই উপজেলার নিজামপুর রেদোয়ান ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-৭ এর স্কোয়াড্রন লিডার সাফায়েত জামিল ফাহিমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতরা হলেন, ঢাকার সাভারের আমিন মিয়ার ছেলে মো. বিপ্লব (৩২) ও কুমিল্লা জেলার মুরাদনগর এলাকার আবু তাহেরের ছেলে সুমন মিয়া (২৮)।
র্যাব- ৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই উপজেলার নিজামপুরে একটি মাইক্রোবাসে অভিযান চালানো হয়েছে। এ সময় এক লাখ ২৪ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়। চট্টগ্রাম থেকে এসব ইয়াবা নিয়ে তারা ঢাকার দিকে যাচ্ছিল। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
আবু আজাদ/ওআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি