কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কাঠুরিয়ার মৃত্যু
ফাইল ছবি
কক্সবাজার সদরের ইসলামাবাদে বন্যহাতির আক্রমণে মো. কালু (৫৫) নামে এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১টার দিকে ইউনিয়নের পূর্ব গজালিয়া রাজঘাট বিটের পাহাড়ি জঙ্গলে এ ঘটনা ঘটে।
মৃত কালু পার্শ্ববর্তী ইসলামপুর ইউনিয়নের কৈলাশের ঘোনার আজম উল্লাহর ছেলে। তবে তিনি পরিবার নিয়ে রাজঘাট বিট অফিসের পাশে বসাবাস করতেন।
স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, কাঠুরিয়া কালু জঙ্গল থেকে ছোট ছোট কাঠের ঢাল সংগ্রহ করতে গিয়েছিলেন। এ সময় একটি বন্যহাতি তাকে আক্রমণ করলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। প্রশাসনিক অনুমতি নিয়ে সন্ধ্যায় তাকে দাফন করা হয়েছে।
সায়ীদ আলমগীর/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রংপুরে আখতার হোসেনকে প্রাণনাশের হুমকির অভিযোগ
- ২ পাবনায় জামায়াত নেতাকে কোপানোর অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে
- ৩ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তৃতীয় লিঙ্গের রানী
- ৪ আলমডাঙ্গায় আচরণবিধি লঙ্ঘনে বিএনপি-জামায়াতের ৩ সমর্থককে জরিমানা
- ৫ এনসিপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন রিকশা প্রতীকের প্রার্থী