চৌগাছায় ‘ক’ সেটের পরিবর্তে ‘খ’ সেটে পরীক্ষা গ্রহণ
যশোরের এইচএসসি পরীক্ষায় তিনটি বিষয়ে সৃজনশীল প্রশ্নপত্র ‘ক’ সেটের পরিবর্তে ভুলবশত ‘খ’ সেটে পরীক্ষা নেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার চৌগাছায় মৃধাপাড়া মহিলা কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটেছে। কেন্দ্র সংশ্লিষ্টরা বলছেন, ভুলবশত সেট পরিবর্তন হয়েছে। তবে বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, খাতা মূল্যায়নে কোনো সমস্যা হবে না।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার এইচএসসি পরীক্ষায় চৌগাছা উপজেলার মৃধাপাড়া মহিলা কলেজ কেন্দ্রের ১১২, ১১৩ ও ২০৭ নং কক্ষে ফিন্যান্স ও ব্যাংকিং, পৌরনীতি ও জীববিজ্ঞান ২য় পত্রের পরীক্ষা যথা নিয়মে সকাল ১০টায় শুরু হয়।
তিনটি কক্ষে কমপক্ষে দেড়শ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। নৈর্ব্যত্তিক পরীক্ষার ২৫ মিনিট পর পরীক্ষার্থীদের হাতে সৃজনশীল প্রশ্নপত্র দেয়া হয়। সারাদেশে সৃজনশীল প্রশ্নপত্র ‘ক’ সেটে পরীক্ষা নেয়ার কড়াকড়ি নির্দেশনা থাকা সত্ত্বেও মৃধাপাড়া মহিলা কলেজ কেন্দ্রে ‘ক’ সেটের পরিবর্তে ‘খ’ সেটের প্রশ্ন পত্র দিয়ে পরীক্ষা নেয়া হয়।
পরীক্ষা শেষে এই ঘটনাটি জানাজানি হলে ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়। কেন্দ্র সচিবের ভুলের কারণে ওই কেন্দ্রের এ ঘটনা ঘটেছে।
জানতে চাইলে চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজ কেন্দ্রের সচিব অধ্যক্ষ ড. এম মোস্তানিছুর রহমান বলেন, ভুলবশত ‘ক’ সেটের পরিবর্তে ‘খ’ সেট প্রশ্নপত্র চলে গেছে। পরীক্ষা শেষে বিষয়টি বুঝতে পেরে আমি সঙ্গে সঙ্গে শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ ও নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি।
চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবাদত হোসেন বলেন, ভুলে প্রশ্ন সেট পরিবর্তন হয়েছে। ‘খ’ সেটে পরীক্ষা গ্রহণ করা হলেও সমস্যা নেই। বোর্ড কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। পরীক্ষার্থীদের খাতা মূল্যায়নে কোনো সমস্যা হবে না।
মিলন রহমান/এএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মধ্যরাতে বিএনপি প্রার্থীর পক্ষে টাকা বিতরণ, ছয়জনের কারাদণ্ড
- ২ শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থী মারা গেছেন
- ৩ যে ট্রেনে জনগণ ওঠেনি, সেই ট্রেনে পার্থ ওঠেনি: আন্দালিব রহমান পার্থ
- ৪ রিকশা মার্কায় ভোট চাওয়ায় মাদরাসাশিক্ষককে চাকরিচ্যুত করার অভিযোগ
- ৫ বাংলাদেশে জামায়াত-শিবিরের মাথা উঁচু করে রাজনীতি করার অধিকার নেই