রাজশাহীতে ছাত্রলীগের ৫৭ নেতাকর্মীর পদত্যাগ
রাজশাহী কলেজ ছাত্রলীগের ৫৭ নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম নাঈমের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবিতে বুধবার দলীয় প্যাডে একযোগে পদত্যাগকারী ৫৭ জন স্বাক্ষর করেন। ওই দিনই পদত্যাগপত্র রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি এবং সম্পাদক বরাবর প্রেরণ করা হয়।
পদত্যাগপত্রে তারা উল্লেখ করেন, আমরা আপনাদের সংগঠনের অত্যন্ত শক্তিশালী প্রতিষ্ঠান রাজশাহী কলেজে দায়িত্ব পালন করে আসছি। কিন্তু গত ৩ এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারি যে আমাদের প্রিয় নেতা রাজশাহী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈমুল হাসান নাঈমকে মিথ্যা অযৌক্তিক ও ভিত্তিহীন কারণে তার পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। যে মানুষটি আমাদের বঙ্গবন্ধুর শিক্ষা ও দীক্ষা দিয়ে তিলে তিলে গড়ে তুলেছেন। তাকে ছাড়া রাজনীতি করার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। এমন অবস্থায় আমাদের প্রিয় নেতা ও প্রিয় ব্যাক্তিত্ব ছাড়া আমাদের রাজনীতি ভিত্তিহীন।
তারা আরও বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে আমাদের প্রিয় নেতা ও প্রিয় ব্যক্তিত্ব এবং বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক নাঈমুল হাসান নাঈমকে তার পূর্বের পদে পুনর্বহাল না করা হলে আমরা পদত্যাগ করলাম।
প্রসঙ্গত, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহী কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈমুল হাসান নাঈমকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ। নাঈমের বিরুদ্ধে রাজশাহী কলেজের গাছ চুরিসহ নানা অপকর্মে ইন্ধনের অভিযোগ রয়েছে।
ফেরদৌস সিদ্দিকী/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ২ নির্বাচনি এলাকায় দুর্নীতি-চাঁদাবাজি বন্ধ করতে হবে: গণপূর্তমন্ত্রী
- ৩ বন্ধ বাফার গোডাউনের লোড-আনলোড, অপেক্ষায় সারবোঝাই অর্ধশত ট্রাক
- ৪ যশোরে ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহার অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্ত
- ৫ অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় হয় না : ড. মোশাররফ