বোন হত্যায় ভাইয়ের ফাঁসি
ছবি-ফাইল
গাজীপুরে পূবাইল এলাকায় বোনের হত্যা মামলায় চাচাতো ভাই রেজাউল হায়দার বকুলকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এর পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত বকুল পূবাইলের নয়ানীপাড়া এলাকার মৃত জামির উদ্দিনের ছেলে এবং নিহত রহিমা খাতুন পূবাইল এলাকার আব্দুল হাইয়ের স্ত্রী।
গাজীপুর আদালতের পিপি হারিছ উদ্দিন আহমদ জানান, ২০১০ সালের ৩ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিহতের ছেলে সোলেমান টর্চ লাইট নিয়ে নদীর পাড়ে যাওয়ার সময় রাস্তার পাশে বসে থাকা রেজাউল হায়দার ও তার সঙ্গীদের ওপর টর্চ লাইটের আলো পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে রেজাউল হায়দার নিহতের ছেলে সোলেমানকে মারধর করে। পরে অভিযুক্ত রেজাউল হায়দার বন্দুক নিয়ে নিহত রহিমার বসতবাড়িতে হামলা করে। এসময় অভিযুক্ত হায়দারের বন্দুকের গুলি রহিমার গলায় লাগলে তিনি ঘটনাস্থলে মারা যান। ঘটনার পরদিন নিহতের স্বামী আব্দুল হাই বাদী হয়ে দুই জনকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন।
মো. আমিনুল ইসলাম/আরএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৮ মাসের কাজ ৪ বছরেও শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ, দুর্ভোগে রোগীরা
- ২ ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতার করেন হাজারো রোজাদার
- ৩ বগুড়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল-ছাত্রদলের ৯ নেতাকে বহিষ্কার
- ৪ ভিজিএফ কার্ড বিএনপি-জামায়াতকে ভাগ করে দিলো প্রশাসন
- ৫ নিলামে পাগলা মসজিদের গরু কিনে এক বছরেও টাকা দেননি বিএনপি নেতা