কাপাসিয়ায় একই স্থানে কৃষকলীগ-ছাত্রলীগের সমাবেশ, ১৪৪ ধারা জারি
গাজীপুরের কাপাসিয়ায় একই স্থানে একই সময়ে কৃষকলীগ ও ছাত্রলীগ সমাবেশ আহ্বান করায় শুক্রবার স্থানীয় প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করেছে।
স্থানীয়রা জানান, স্থানীয় কৃষক লীগ এবং ছাত্রলীগ কড়িহাতা উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০টায় সমাবেশ আহ্বান করে। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে উপজেলা প্রশাসন ওই বিদ্যালয় এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ করে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, উপজেলার কড়িহাতা উচ্চ বিদ্যালয় মাঠে দুই গ্রুপ সমাবেশ আহ্বান করে। এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা ও যে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সেখানে উপজেলা প্রশাসন শুক্রবার সকাল ৭টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
আমিনুল ইসলাম/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুরে মজুত থাকতেও তেল বিক্রি বন্ধ, ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে জরিমানা
- ২ বরগুনায় ফিলিং স্টেশন তদারকিতে ছয় ট্যাগ অফিসার নিয়োগ
- ৩ শেরপুরে প্রসূতির মৃত্যুর পর অভিযান, বেসরকারি হাসপাতাল সিলগালা
- ৪ শ্রীমঙ্গলে নিখোঁজের দুদিন পর কিশোরের মরদেহ উদ্ধার
- ৫ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২, মিললো দায়িত্বে গাফিলতির প্রমাণ