ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জে ফুটপাতে বসার দাবিতে ফের হকারদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ২২ এপ্রিল ২০১৮

নারায়ণগঞ্জ শহরে ফুটপাতে বসার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে হকাররা। এ সময় তারা আগামী ১ মে থেকে আবারও ফুটপাতে বসার দাবি জানায়।

রোববার দুপুরে নারায়ণগঞ্জ শহরে এ বিক্ষোভ মিছিল করা হয়। এতে নেতৃত্বে দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম, হকার সংগ্রাম পরিষদের সভাপতি আসাদুল ইসলাম আসাদ ও হকার্স লীগের সভাপতি আব্দুর রহিম মুন্সি।

নারায়ণগঞ্জ শহরে হকার বসার ইস্যু নিয়ে মেয়র আইভী ও এমপি শামীম ওসমান গ্রুপের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনার তিন মাস পর হঠাৎ করে আবারও সরব হয়ে ওঠে হকাররা।

এ সময় বিক্ষোভ মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেয়া হয় এবং তাদের দাবি না মানলে আগামীতে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেয়া হয়।

jagonews24

সমাবেশে বক্তারা বলেন, সামনে রমজান মাস ও ঈদ তাই ব্যবসা করে পরিবার নিয়ে বেঁচে থাকতে আগামী ১ মে থেকে হকারদের ফুটপাতে দোকান নিয়ে বসতে দেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান বক্তারা।

প্রসঙ্গত, গত ২৫ ডিসেম্বর থেকে হকার উচ্ছেদের প্রতিবাদ ও তাদেরকে ফুটপাতে বসতে দেয়ার দাবিতে আন্দোলনে নামে হকাররা। পরে ১৬ জানুয়ারি হকারদের সঙ্গে সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী লোকজন নিয়ে রাস্তায় নামলে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের সমর্থকদের সঙ্গে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে মেয়র আইভী, সাংবাদিকসহ অর্ধশতাধিক লোক আহত হয়। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ করা হয়েছিল।

শাহাদাত হোসেন/এএম/আরআইপি

আরও পড়ুন