২২০ জন কৃষক পেলেন বিনামূল্যের বীজ-সার
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ২২০ জন কৃষকের মাঝে বিতরণ করা হয়েছে বিনামূল্যের বীজ-সার। সোমবার দুপুরে রোয়াংছড়ি উপজেলা পরিষদ মিলানায়তনে এ বীজ-সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আালম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিসার হাবিবুন নেছা ও আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা প্রমুখ।
বান্দরানে রোয়াংছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মৌসুমে উফশী আউশ ধান এবং নেরিকা আউশ ধান ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
সৈকত দাশ/এএম/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা