৫৬ কেজি গাঁজা ফেলে পালালো চোরাকারবারীরা
বেনাপোল পোর্ট থানার ঘিবা সীমান্ত থেকে এক লাখ ৯৬ হাজার টাকা মূল্যের ৫৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার বিকেলে এসব গাঁজা উদ্ধার করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি- একদল চোরাকারবারী ঘিবা সীমান্ত দিয়ে মাদকদ্রব্য পাচার করছে। এ সময় ঘিবা ক্যাম্পের হাবিলদার খোরশেদ আলমের নেতৃত্বে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালালে চোরাকারবারীরা তিনটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তাগুলো উদ্ধার করে মুখ খুলে ৫৬ কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধারকৃত গাঁজা বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হয়েছে বলে জানান তিনি।
জামাল হোসেন/আরএআর/পিআর