ঠাকুরগাঁওয়ে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে হত্যা মামলায় আজিম উদ্দিন নামের একজনকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
এ মামলায় আরও ৬ জন নির্দোষ প্রমাণ হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় জেলা অতিরিক্ত দায়রা জজ হায়দার আলী এ রায় দেন।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলায় ২০১৫ সালের ৫ জুন আব্দুল মালেককে কুপিয়ে আহত করেন প্রতিবেশী আজিম উদ্দিন। পরে ১০ জুন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল মালেক মারা যান। এতে আব্দুল মালেকের ভাই আব্দুল খালেক পীরগঞ্জ থানায় আজিম উদ্দিনসহ ৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।
রবিউল এহসান রিপন/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা