শার্শায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
যশোরের শার্শা উপজেলার কায়বা গ্রামে বজ্রপাতে কাওসার আলী (৫০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২ মে) বেলা ৩টার দিকে উপজেলার পাড়ের কায়বার মাঠে এ ঘটনা ঘটে। নিহত কাওসার আলী পাড়ের কায়বা গ্রামের মুজিবরের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য বদিউজ্জামান জানান, কাওসার আলী মাঠের নিজের ধান ট্রলিতে করে বাড়িতে নিয়ে আসছিলেন। এ সময় বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত তার ট্রলিতে পড়লে তিনি গুরুতর আহত হন।
পরে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মো. জামাল হোসেন/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা