সুন্দরবনে মৌমাছির কামড়ে মৌয়ালের মৃত্যু
ছবি-ফাইল
সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জে মধু আহরণের সময় হযরত আলী (৪৮) নামে স্থানীয় এক মৌয়ালের মৃত্যু হয়েছে। বুধবার সুন্দরবনের সাপখালী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, সুন্দরবনের সাপখালী বনের ভেতরে মধু সংগ্রহের সময় মৌমাছির কামড়ে হযরত আলী গুরুতর আহত হন। উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হযরত আলী উপজেলার নাপিতখালী গ্রামের আইজুদ্দিন তরফদারের ছেলে।
এ বিষয়ে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুল মজিদ জাগো নিউজকে জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
আকরামুল ইসলাম/এফএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা