ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে আজীবর মন্ডল (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মিরপুর স্টেশন সংলগ্ন রেলব্রিজের উপর এ ঘটনা ঘটে। নিহত আজীবর মন্ডল মিরপুর উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কচুয়াদুহা গ্রামের মৃত সবেদ আলীর ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বৃদ্ধ আজীবর মন্ডল মিরপুর স্টেশন সংলগ্ন রেলব্রিজের উপর দিয়ে হেটে পার হচ্ছিলো। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনটি মিরপুর স্টেশন থেকে ছেড়ে আসে। আজীবর মন্ডল হাত উঁচু করে চালককে ট্রেন থামাতে বলে। ট্রেনের গতি দ্রুত থাকায় সামনে থেকে ধাক্কায় তিনি রেলে লাইনের উপর পড়ে যান। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
পোড়াদহ জিআরপি থানার ওসি আফজাল হোসেন জানান, ট্রেনের চাকায় পৃষ্ট হয়ে মরদেহটি কয়েকটি টুকরো হয়ে গেছে। মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আল-মামুন সাগর/আরএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা