আমি শেখ হাসিনার সবচেয়ে বড় সমালোচক : কাদের সিদ্দিকী
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, আমি শেখ হাসিনার সবচেয়ে বড় সমালোচক। তারপরও শেখ হাসিনার গায়ে কেউ আঘাত করলে সবার আগে প্রতিবাদ করব আমি। তাঁর সঙ্গে আমার অনেক বিরোধ। তাঁর দলের নেতাকর্মীরা আমাকে নিয়ে সমালোচনা করার চেষ্টা করলে শেখ হাসিনা তাদের থামিয়ে দেন।
শনিবার সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর উপজেলা ছাত্র আন্দোলনের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, খালেদা জিয়াকে যে কারণে জেলে রাখা হয়েছে তা ঠিক হয়নি। এ নিয়ে কোনো মামলাই হতে পারে না। সেটিরও আমি প্রতিবাদ করেছি।
তিনি আরও বলেন, আমি আমার দলে খালেদা জিয়ার মতো তারেক জিয়াকে, শেখ হাসিনার মতো জয়কে রেখে যাব না। আমি আমার দলকে দেশের কৃষক শ্রমিক সাধারণ মেহনতি মানুষের কাছে রেখে যাব।
সম্মেলনে উপজেলা ছাত্র আন্দোলনের আহ্বায়ক মো.রাজিব সরকারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীর প্রতীক, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মীর জুলফিকার শামীম, কেন্দ্রীয় যুব আন্দোলনের আহ্বায়ক হাবিবুন নবী সোহেল, নাজমুল তালুকদার প্রমুখ।
আরিফ উর রহমান টগর/আরএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি