দেড় কেজি স্বর্ণের বার রেখে পালালো চোরাকারবারী
বেনাপোল পোর্ট থানার পুটখালি সীমান্ত থেকে ১২টি স্বর্ণের বার (এক কেজি ৪০০ গ্রাম) জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বুধবার সকালে বেনাপোলের পুটখালি সীমান্তের খলসি ইটভাটা এলাকা থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।
খুলনা ২১ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল তারিকুল হাকিম জানান, একটি স্বর্ণের চালান ভারতে পাচার করা হবে এমন সংবাদের ভিত্তিতে সকালে বেনাপোলের পুটখালি সীমান্তে অভিযান চালায় বিজিবি সদস্যরা। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় পাচারকারী। পরে ব্যাগের ভেতরে ১২টি স্বর্ণের বার পাওয়া যায়।
জব্দকৃত স্বর্ণের মূল্য ৫৮ লাখ ৮০ হাজার টাকা। স্বর্ণের বারগুলো বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে বলে জানান এই কর্মকর্তা।
মো. জামাল হোসেন/আরএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা