ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রূপগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০১:১৬ পিএম, ০৯ মে ২০১৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুই র‌্যাব সদস্য। মঙ্গলবার মধ্যে রাতে উপজেলার রাজউকের পূর্বাচল উপশহরের ৯নং সেক্টর এলাকার ১১নং ব্রিজের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

র‌্যাবের দাবি, ওই যুবক ছিনতাইকারী চক্রের সদস্য। তবে তার নাম-পরিচয় জানাতে পারেনি তারা।

র‌্যাব-১ এর বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন আহাম্মেদ জানান, মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে পূর্বাচলের ৯নং সেক্টরে ছিনতাইকালে ৪-৫ জনের একটি ছিনতাইকারী চক্রকে র‌্যাব-১ টহল টিমের সদস্যারা ধাওয়া দিয়ে আটকের চেষ্টা চালায়। এ সময় ছিনতাইকারী চক্রের সদস্যরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র্যাবও পাল্টা গুলি ছুড়লে ছিনতাইকারী চক্রের এক সদস্য গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। ছিনতাইকারীদের গুলিতে র্যাবের এসআই আবু হানিফ ( ৪২) এবং সিপাহী সাজিরুল ইসলাম (৩১) আহত হন। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে

মীর আব্দুল আলীম/আরএআর/পিআর

আরও পড়ুন