লাউয়াছড়ায় ১ ঘণ্টা ট্রেন আটকা
ফাইল ছবি
কাল বৈশাখী ঝড়ে মৌলভীবাজারের লাউয়াছড়ায় গাছ পড়ে আখাউড়া থেকে ছেড়ে আসা সিলেট গামী লোকাল ট্রেন কুশিয়ারা ১ ঘণ্টা আটকা পড়ে। বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
সমশের নগর স্টেশনের স্টেশন মাষ্টার কবির হোসেন জাগো নিউজকে জানান, দুপুর ২টার দিকে কাল বৈশাখী ঝড়ে ভানুগাছ ও শ্রীমঙ্গলের মধ্যবর্তী স্থান লাউয়াছড়া জাতীয় উদ্যানে রেল লাইনের উপর একটি গাছ উপড়ে পড়ে। এতে আখাউড়া থেকে ছেড়ে আসা কুশিয়ারা লোকাল ট্রেনটি আটকা পড়ে। পরে গাছ কেটে বিকেল ৩টার দিকে রেল চলাচল স্বাভাবিক করা হয়।
রিপন দে/আরএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড
- ২ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ৩ ঘুসের টাকাসহ নির্বাচন অফিস সহকারীকে ইউএনও’র কাছে নিয়ে গেলেন যুবক
- ৪ পাম্পে অ্যাপের মাধ্যমে দেওয়া হচ্ছে তেল, নেওয়া যাবে দিনে একবার
- ৫ পাবনায় সন্তান হত্যার পর মায়ের আত্মহত্যাচেষ্টা