হাসপাতাল থেকে হাজতীর পলায়ন
নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা মেহেদী হাসান আলম (৩৫) নামে এক হাজতী পালিয়ে গেছে। বুধবার দুপুর পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
নেত্রকোণা জেলা কারাগারের জেল সুপার মো. আব্দুল কদ্দুছ জানান, নেত্রকোণা জেলা শহরের সাতপাই রেলক্রসিং এলাকার বাদল মিয়ার ছেলে মেহেদী হাসানকে গত ৩ মে মাদক মামলায় পুলিশের হাতে গ্রেফতার হয়। পরে আদালতের নির্দেশে ৪ মে জেলখানায় আসে সে। বুধবার সকালে আলম অসুস্থতা বোধ করলে ১০টার দিকে তাকে চিকিৎসার জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। দুপুর পৌনে ১টার দিকে সে হ্যান্ডকাপসহ হাসপাতাল থেকে পালিয়ে যায়। দায়িত্ব অবহেলার অভিযোগে কারারক্ষী সাইফুল ইসলাম ও জয়নাল আবেদিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
প্রসঙ্গত, আলম দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন বাসা-বড়িতে চুরি, মাদকসেবন ও মাদক ব্যবসায় জড়িত। জেলার বিভিন্ন থানায় তার নামে দেড় ডজন মামলা রয়েছে। চলমি মাসের ৩ মে তাকে আটকের সময় পুলিশের ওপর মল-মূত্র ছুঁড়ে।
কামাল হোসাইন/আরএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যশোরে অপহরণের ৯ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় ওষুধ ব্যবসায়ী উদ্ধার
- ২ এনসিপির রাঙ্গামাটি জেলা আহ্বায়কের পদত্যাগের ঘোষণা
- ৩ এমপির ভাইয়ের হুমকি ‘কুষ্টিয়া জেলা এখন গফুরের হাতের মদ্যি’
- ৪ প্রস্তুত মৌলভীবাজারের পর্যটনকেন্দ্র, হোটেল-রিসোর্টে আগাম বুকিংয়ে ভাটা
- ৫ বাড়ি নির্মাণ করায় চাঁদা দাবি, না পেয়ে যুবককে কুপিয়ে জখম