টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
বুধবার বিকেলে টেকনাফ বাস স্টেশন এলাকার রাজমহল হোটেলের পশ্চিম পাশ থেকে ২০ হাজার ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়।
গ্রেফতার যুবকের নাম আব্দুর রহমান (২৬)। তিনি টেকনাফ থানার বাহারছড়া ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডস্থ নোয়াখালী পাড়ার মৃত হাজি সৈয়দ আহম্মদের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, অধিদপ্তরের একটি বিশেষ টিম টেকনাফ বাস স্টেশন এলাকার হোটেল রাজমহলের পশ্চিম পাশ থেকে ২০ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেফতার করে। অভিযানকালে তার সহযোগী পালিয়ে যায়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের টেকনাফ সার্কেলের উপ-পরিদর্শক মো. নাসির উদ্দিন বাদী হয়ে আব্দুর রহমান ও তার সহযোগী ছেবর আহম্মদকে আসামি করে মামলা করেছেন।
সায়ীদ আলমগীর/এএম/এমএস