কারাগারে কয়েদির মৃত্যু
ছবি-ফাইল
মৌলভীবাজার জেলা কারাগারে সাজিদুল্লাহ (৪৫) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মৌলভীবাজার জেলা কারাগারে এ ঘটনা ঘটে।
মৃত সাজিদুল্লাহ শহরতলীর বর্ষিজোড়া এলাকার মো. খতিবুল্লাহর ছেলে। তিনি মাদক মামলায় এক বছর দুই মাসের সাজাপ্রাপ্ত হয়ে কারাভোগ করছিল।
জেল সুপার মো. আনোয়ারুজ্জামান জানান, সাজিদুল্লাহ দুপুরের খাবার খেয়ে বাথরুমে যায়। পরে অন্যান্য কয়েদিরা তাকে অজ্ঞান অবস্থান উদ্ধার করে। তাৎক্ষনিক মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে মারা গেছেন।
রিপন দে/আরএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ২ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ৩ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা
- ৪ মাদকের ব্যাপারে কোনো আপস করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব
- ৫ কম শিক্ষিতদের শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটিতে রাখার সুযোগ নেই