ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০৪:০৩ পিএম, ১১ মে ২০১৮

যশোর সদর উপজেলায় তুরান হোসেন (১৫) নামে এক ইজিবাইক চালককে হত্যা করে ইজিবাইক নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর দেড়টার দিকে শহরের খাজুরা বাসস্ট্যান্ড এলাকার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যশোর আঞ্চলিক কেন্দ্রের পাশ থেকে ওই ইজিবাইক চালককের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত তুরান হোসেন যশোর সদরের শাহাপুর আড়পাড়া এলাকার ইবাদুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার রাত ৮টা থেকে তার কোনো সন্ধান পাচ্ছিল না পরিবারের লোকজন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমল হুদা জানান, শুক্রবার দুপুরের দিকে এলাকার লোকজন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যশোর আঞ্চলিক কেন্দ্রের দেয়ালের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ওসি আরও জানান, নিহত ছেলেটির নাকে ও মুখে রক্ত রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করে ইজিবাইক নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে সদর উপজেলার ঘুরুলিয়া গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ইজিবাইকের ব্যাটারি খুলে নেয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

মিলন রহমান/আরএআর/পিআর

আরও পড়ুন