মুন্সীগঞ্জে ৭৬ কেজি গাঁজা উদ্ধার
মুন্সীগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৭৬ কেজি গাঁজা উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকার সজীব পেট্রল পাম্পের সামনের সড়কে থেমে থাকা মাইক্রোবাস থেকে গাঁজা উদ্ধার করা হয়।
গজারিয়ার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সজীব পেট্রল পাম্পের সামনে থাকা (ঢাকা মেট্রো-ঘ-০২-১৩৯১) মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৭৬ কেজি গাঁজা পাওয়া গেলে গাঁজাসহ গাড়িটি জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। ধারণা করা হচ্ছে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাস চালক পালিয়ে গেছে। এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি