ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মিছিল নিয়ে রেস্টুরেন্টে স্বেচ্ছাসেবক লীগের হামলা

নিজস্ব প্রতিবেদক | সিলেট | প্রকাশিত: ০৬:১২ পিএম, ১৩ মে ২০১৮

সিলেট নগরের জিন্দাবাজরস্থ ভোজন বাড়ি রেস্টুরেন্টে হামলা ও ভাঙচুর চালিয়েছে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। হামলার সময় রেস্টুরেন্টের ভেতরে শতাধিক নারী-পুরুষ খাওয়া-দাওয়া করছিলেন।

হামলার ঘটনা দেখে ওই সময় রেস্টুরেন্টে অবস্থান করা নারী-পুরুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার বেলা ২টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের একটি মিছিল নগরের ভোজন বাড়ি রেস্টুরেন্ট এলাকা দিয়ে অতিক্রমকালে হঠাৎ করে মিছিল থেকে ইটপাটকেল নিক্ষেপ ও হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

স্বেচ্ছাসেবক লীগের দলীয় একটি সূত্র জানিয়েছে, লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির প্রতিবাদে আজ সিলেটে বিক্ষোভ মিছিল করে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগ।

shylet

লন্ডনে প্রধানমন্ত্রীকে কটূক্তিকারী যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর আহমদের ছোট ভাই সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির আহমদ ভোজন বাড়ি রেস্টুরেন্টের পরিচালক। এমন ক্ষোভ থেকে এ হামলার ঘটনা ঘটেছে।

রেস্টুরেন্ট কর্তৃপক্ষের অভিযোগ, কোনো কারণ ছাড়াই রেস্টুরেন্টে হামলা চালিয়েছে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। তবে বিষয়টি অস্বীকার করেছে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়ির এএসআই এনায়েত হোসেন জাগো নিউজকে বলেন, ভোজন বাড়ি রেস্টুরেন্টে হামলার ঘটনা শুনে ঘটনাস্থলে এসে দেখি, একদল যুবক রেস্টুরেন্ট ভাঙচুর করে পালিয়েছে।

সিলেট বন্দর বাজার ফাঁড়ির এসআই নজরুল ইসলাম জানান, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের একটি মিছিল থেকে ভোজন বাড়ি রেস্টুরেন্টে হামলা চালিয়েছে বলে আমরা খবর পেয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ।

ছামির মাহমুদ/এএম/জেআইএম

আরও পড়ুন