ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

বেনাপোল (যশোর) | প্রকাশিত: ০১:৪১ পিএম, ১৪ মে ২০১৮

ভারতের পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলার পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে সোমবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে ভারতীয় সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রীরা আসা যাওয়াসহ বেনাপোল বন্দর ও কাস্টমসে কাজকর্ম স্বাভাবিক রয়েছে।

ভারতের পেট্রাপোল কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, নির্বাচনের কারণে ওপারে আমদানি-রফতানি সংক্রান্ত কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সবাই তাদের ভোট দিতে নিজ নিজ এলাকায় চলে যাওয়ার ফলে এ পথে কোনো আমদানি-রফতানি কার্যক্রম হবে না। মঙ্গলবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম চালু করা হবে।

Benapole-P

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা হারুন অর রশিদ জানান, রোববার বিকেলে ভারতীয় কর্তৃপক্ষ নির্বাচনের কারণে সোমবার আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে জানিয়ে দিয়েছেন। ফলে সোমবার সকাল থেকে এ পথে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। এর ফলে ভারতে রফতানির অপেক্ষায় শতশত পণ্যবোঝাই বাংলাদেশি ট্রাক আটকে আছে বেনাপোল চেকপোস্ট এলাকায়।

অপরদিকে পচনশীল কাঁচামালসহ ওপারে আটকে আছে শত শত পণ্যবোঝাই ভারতীয় ট্রাক। তবে বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরে কাজকর্ম চলছে স্বাভাবিক। বন্দর থেকে মালামাল খালাশ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

মো. জামাল হোসেন/আরএ/জেআইএম

আরও পড়ুন