মোরেলগঞ্জে আগুনে ৩ দোকান পুড়ে ছাই
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে চিংড়াখালী বাজারের উত্তম দেবনাথ, ফরিদ হাওলাদার ও সেলিম শেখের মুদি-মনোহারী দোকানের চাল, ডাল, তেল, আটাসহ বিভিন্ন ধরনের মনোহারী মালামাল ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। এতে তিন দোকানের প্রায় ৮ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা দাবি করেছেন।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
শওকত আলী বাবু/আরএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা