চট্টগ্রামে পৃথক দুর্ঘটনায় নিহত ২
ফাইল ছবি
চট্টগ্রাম মহানগরের চাঁন্দগাও ও কর্ণফুলীতে পৃথক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৯ মে) সকাল সাড়ে আটটা থেকে সাড়ে নয়টার মধ্যে দুর্ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন, আনোয়ারা উপজেলার মোস্তাফিজুর রহমানের ছেলে জামাল উদ্দিন (৫০) ও কর্ণফুলি উপজেলার মোহাম্মদ আলীর ছেলে মো. আবুল কালাম (৫৩)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মোহাম্মদ আলাউদ্দিন জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আজ (শনিবার) সকাল সাড়ে আটটার দিকে নগরের চাঁন্দগাও সিএন্ডবি এলাকার টেকবাজারে দোহাজারী থেকে চট্টগ্রাম নগরের উদ্দেশ্যে ছেড়ে আসা ট্রেনের ধাক্কায় বুদ্ধি প্রতিবন্ধি জামাল উদ্দিন গুরুতর আহত হন। অপরদিকে সকাল পৌনে নয়টার দিকে কর্ণফুলি উপজেলার এবাদুল্লার বাড়িতে টিনের ছাউনি মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন শ্রমিক মো. আবুল কালাম।
পরে তাদেরকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এমএমজেড/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি