ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

৫ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেফতার

জেলা প্রতিনিধি | গোপালগঞ্জ | প্রকাশিত: ০৪:২২ পিএম, ১৯ মে ২০১৮

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাদুরিয়া গ্রাম থেকে পাঁচ কেজি গাঁজা ও প্রায় ছয় হাজার জাল টাকাসহ স্বামী ও স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকাল ৬টার দিকে উপজেলার রাতইল ইউনিয়নের ভাদুলিয়া গ্রাম থেকে ওহিদুল ইসলাম রঞ্জু (৩৫) ও তার স্ত্রী মনিরা বেগম কে(২২) গ্রেফতার করে পুলিশ।

কাশিয়ানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ওই গ্রামের আকরাম মোল্লার বাড়িতে পুলিশ অভিযান চালায়।

এ সময় পুলিশ ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ৫ কেজি দুইশ গ্রাম গাঁজা ও ৫ হাজার ৭০০ টাকার জাল নোট জব্দ করে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শনিবার বিকেলে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

এস এম হুমায়ূন কবীর/এএম/আরআইপি