ঘরের মেঝেতে মিললো ৮০টি গোখরার বাচ্চা
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা শহরের বাজার সংলগ্ন একটি বাড়ি থেকে ৮০টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করে মেরে ফেলেছে স্থানীয়রা। রোববার সকালে ওই এলাকার গৃহবধূ স্বপ্না বেগমের ঘরের মেঝে খুঁড়ে সাপগুলো পাওয়া যায়।
স্বপ্না বেগম জানান, সকালে ঘরের মেঝেতে গোখরা সাপের বাচ্চা দেখে চিৎকার দিলে আশপাশের লোক ছুটে আসে। সাপের বাচ্চাটি মারার পর মেঝেতে ছিদ্র দেখে আরও সাপের বাচ্চা আছে সন্দেহে মেঝে খুঁড়লে একে একে ৮০টি বাচ্চা বের হয়। সবগুলো গোখরা সাপের বাচ্চা মেরে ফেলে লোকজন। গোখরা সাপের বাচ্চা পাওয়ায় আশপাশে বড় গোখরা সাপ থাকতে পারে আতঙ্কে তিনি অন্যত্র আশ্রয় নিয়েছেন।
দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহেন শাহ মো. শাহনেওয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা