আগৈলঝাড়ায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ভেজালবিরোধী অভিযান চালিয়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশ্রাফ আহম্মেদ রাসেল জানান, উপজেলা সদরের শ্রী গুরু চাঁদ মিষ্টান্ন ভান্ডারকে ওজন কম দেয়া ও দধি তৈরির লাইসেন্স না থাকায় তিন হাজার টাকা জরিমানা, একই অপরাধে মন্ডল মিষ্টান্ন ভান্ডারকে পাঁচ হাজার টাকা, গৈলা শ্রী দূর্গা মিষ্টান্ন ভান্ডারকে পাঁচ হাজার টাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত করায় গৈলা মডার্ন বেকারীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা স্যানিটারি পরিদর্শক সুকলাল সিকদার উপস্থিত ছিলেন।
সাইফ আমীন/এএম/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা