চট্টগ্রামে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই যুবক আটক
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার সিআরবি এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তাদের আটক করা হয়। তাদের নাম জসিম (২৫) ও নোমান (২৮)।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, ছিনতাইকারীরা এক ব্যক্তির কাছ থেকে ১২ লাখ টাকা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে এমন তথ্য পেয়ে সিআরবি এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় দুই যুবককে আটক এবং তাদের কাছ থেকে দুইটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আবু আজাদ/ওআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি