ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যুবককে হত্যার পর মুখে মবিল-আলকাতরা

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০৬:২১ পিএম, ২৬ মে ২০১৮

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের সিরাব এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহের দুই চোখ উপড়ানো ও মুখ থেঁতলানোসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার পর নিহতের মুখে কালো মবিল বা আলকাতরা মেখে দিয়েছে হত্যাকারীরা।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, জামপুর ইউনিয়নের সিরাব এলাকার একটি পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৪ থেকে ৫ দিন আগে দুর্বৃত্তরা ওই যুবকেক পিটিয়ে হত্যা করে পুকুরে ফেলে গেছে। ফলে মরদেহে পচন ধরেছে। মরদেহের দুই চোখ উপড়ানো ও মুখ থেঁতলানো ছিল। এছাড়াও মুখে কালো মবিল বা আলকাতরা মাখা ছিল। মরদেহের পরিচয় শনাক্ত ও হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলে এসআই আলমগীর হোসেন জানান।

শাহাদাত হোসেন/আরএআর/এমএস

আরও পড়ুন