ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত
ছবি-প্রতীকী
ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর ছুরিকাঘাতে জোৎস্না বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে সদর উপজেলার সুহিলপুর গ্রামের হিন্দুপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর স্বজনদের অভিযোগ, স্বামী ছত্তর মিয়া টাকার জন্য জোৎস্না বেগমকে হত্যা করে পালিয়েছে।
নিহতের মামা আব্দুল জব্বার সাংবাদিকদের বলেন, সোমবার জোৎস্না ব্যাংক থেকে তাদের জমানো এক লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করেন। কিন্তু ছত্তর মিয়া এ টাকাগুলো তাকে দিয়ে দেয়ার জন্য চাপ দিতে থাকেন। ভোরে ছত্তর টাকাগুলো নেয়ার জন্য জোৎস্নাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আজিজুল সঞ্চয়/আরএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করায় র্যাবের ওপর হামলা, বাইকে আগুন
- ২ ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
- ৩ বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়: প্রতিমন্ত্রী নুর
- ৪ ৫২০ নয়, কুমিল্লায় বরাদ্দ এসেছে ৫০০ কার্টন খেজুর: জেলা প্রশাসক
- ৫ নির্মাণ শেষ হওয়ার আগেই ধসে পড়লো ব্যায়ামাগারের ছাদ