রাজবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ছবি-ফাইল
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে মোজাম্মেল মুন্সি (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে ওই ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোজাম্মেল গঙ্গাপ্রসাদপুর এলাকার রানা মুন্সির ছেলে এবং বড়লক্ষীপুর ব্রাক স্কুলের ৩য় শ্রেণীর ছাত্র ছিল।
মোজাম্মেলের বাবা রানা মুন্সি জানান, তার ছেলে বিকেল ৩টার দিকে অন্য শিশুদের সঙ্গে খেলেতে খেলতে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরে পড়ে যায়। কিন্তু শিশুরা সেটি বুঝে উঠতে পারেনি। পরে অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে মোজাম্মেলকে পাওয়া যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রুবেলুর রহমান/আরএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা