ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গোপালগঞ্জে ট্রাক উল্টে ৩ শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি | গোপালগঞ্জ | প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ৩১ মে ২০১৮

গোপালগঞ্জের কাশিয়ানীতে ধান বোঝাই ট্রাক উল্টে তিন শ্রমিক নিহত হয়েছেন। এতে আরও দুই শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাতাশিয়া পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রবীন্দ্র সরদার (৫০), মাধবেন্দ্র সরদার (৪৮) ও বিকাশ মণ্ডল (৪৫)।

কাশিয়ানী থানার পরিদর্শক (তদন্ত) মো. মাজাহারুল ইসলাম জানান, কাশিয়ানী উপজেলার মাহামুদপুর গ্রামে ধান কাটা শেষ করে শ্রমিকরা ট্রাকে করে তাদের পারিশ্রমিক ভাগের ধান নিয়ে বাড়ি ফিরছিলেন। একই উপজেলার সাতাশিয়া এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এতে ট্রাকে থাকা তিন শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন এবং অপর দুই শ্রমিক গুরুতর আহত হন। স্থানীয়রা ও অন্যান্য শ্রমিকরা আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

আরএআর/পিআর

আরও পড়ুন