গুলি কেনার অনুমতি পেলেন না ডিআইজি মিজান
পুলিশের বিতর্কিত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের গুলি কেনার আবেদন নাকচ করে দিয়েছে মাগুরা জেলা প্রশাসন। তার বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ ওঠায় আবেদনটি নাকচ করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
শনিবার বিকেলে মাগুরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আক্তারুন্নাহার ডিআইজি মিজানুর রহমানের গুলি কেনার আবেদন নাকচের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত সোমবার ডিআইজি মিজানুর রহমান একজন দেহরক্ষী পাঠিয়ে পিস্তলের গুলি কেনার জন্য মাগুরা জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। আবেদনপত্রে তিনি নিজেকে মাগুরার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পরিচয় দেন।
আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, ২০১১ সালের ২৩ মে আমি ইউএসএর তৈরি বেরেটা মডেলের পিস্তল ক্রয় করি। তখন আমি ১০ রাউন্ড গুলিও ক্রয় করি। কিন্তু বর্তমানে ৩২ বোরের আরও ৪০ রাউন্ড গুলি ক্রয় করতে আগ্রহী।
ডিআইজি মিজানুর রহমান ১৯৯৭ সালের ৩০ জানুয়ারি থেকে ১৯৯৮ সালের ২২ ডিসেম্বর পর্যন্ত মাগুরায় অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন।
আরাফাত হোসেন/আরএআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা