সাতক্ষীরায় নাশকতার বৈঠককালে ৩৪ নারী আটক
ছবি-ফাইল
নাশকতার লক্ষ্যে গোপন বৈঠককালে সাতক্ষীরার দেবহাটায় ৩৪ নারীসহ ৩৬ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার বেলা ১১টার দিকে দেবহাটার সখিপুর সাবরেজিস্ট্রি অফিসের সামনে মহিউদ্দিন মিস্ত্রির বাড়িতে ওই বৈঠক চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে দেবহাটা থানা পুলিশ তাদের আটক করে।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল জানান, আটকরা নাশকতার প্রস্তুতি নিতে গোপন বৈঠক করছিল। গোপন সংবাদে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে নাশকতার প্রস্তুতি অভিযোগে মামলা হয়েছে। তারা জামায়াত শিবির সমর্থক।
জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আলী আজম খান বলেন, রোববার বেলা ১২টার দিকে গ্রেফতারদের আদালতে পাঠানো হবে।
আকরামুল ইসলাম/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা