বিপুল পরিমাণ মাদকসহ আটক ৩
পটুয়াখালীর সদর ও বাউফল উপজেলায় অভিযান চালিয়ে ২ বোতল ফেনসিডিল, বিশ কেজি গাঁজা ও ১০৬২ পিস ইয়াবাসহ তিন যবুককে আটক করেছে র্যাব ও জেলা গোয়েন্দা (ডিবি)।
রোববার দুই উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। এরা হলেন- মো. আবু তাহের (২০), মো. সাইদুল আকন (২৮), সুমন মাতব্বর (৩৫)।
র্যাব-৮ ক্যাম্পের সহকারী পরিচালক এডি মো.হাছান আলী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাউফলের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৬২ পিস ইয়াবাসহ মো. আবু তাহের (২০), পরবর্তীতে আরেকটি বিশেষ দল দাসপাড়া এলাকা থেকে বিশ কেজী গাঁজাসহ মো. সাইদুল আকনকে আটক করা হয়। এ বিষয়ে বাউফল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা প্রক্রিয়াধীন।

জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জাকির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের নবাবপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই বোতল ফেনসিডিল ও এক হাজার পিস ইয়াবাসহ সুমন মাতব্বরকে (৩৫) আটক করা হয়। সদর উপজেলার টাউন বহাল গাছিয়া গ্রামের মৃত. খালেক মাতব্বরের ছেলে সুমন। এ বিষয়ে পটুয়াখালী সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি