সিদ্ধিরগঞ্জে গাড়িচাপায় অটোরিকশার চালক ও যাত্রী নিহত
ছবি-প্রতীকী
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। শনিবার রাত আনুমানিক ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ২নং বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতরা হলেন, অটোরিকশার চালক নরসিংদীর রতন মিয়ার ছেলে মনির হোসেন (৩০) ও যাত্রী শরীয়তপুরের চান মিয়া মৃধার ছেলে মাহবুব আলম (২৯)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক নাছির আহমেদ জানান, ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই অটোচালক ও এক যাত্রী নিহত হন।
শিপলু/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ২ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৩ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৪ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৫ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব