ধর্ষণের পর শিশুটিকে পুকুরে নামালো ধর্ষক
প্রতীকী ছবি
ধর্ষণের পর সাত বছরের এক শিশুকে পুকুরে নামিয়ে গোসল করানোর অভিযোগ পাওয়া গেছে। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মালতী গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শনিবার রাতে ছাত্রীর বাবা আশরাফ আলী বাদী হয়ে কালিহাতী থানায় মামলা করেছেন। ধর্ষণের শিকার শিশুকে শনিবার টাঙ্গাইল ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত ধর্ষক মাহাবুব (১৫) উপজেলার মালতী গ্রামের প্রবাসী তায়েজ উদ্দিনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত সোমবার (০৪ জুন) প্রতিবেশী মাহাবুবদের বাড়ির উঠানে খেলার সময় শিশুটিকে তুলে ঘরে নিয়ে ধর্ষণ করে মাহাবুব।
শিশুটি চিৎকার করলে মাহবুব হোসেন মুখ চেপে ধরে। ধর্ষণ শেষে ওই শিশুকে পুকুরে গোসল করাতে নিয়ে যায় মাহাবুব। পাশাপাশি এ ঘটনা কাউকে না বলার জন্য হুমকি দেয়। ওইদিন বিকেলে শিশুটি তার মাকে বিষয়টি জানায়। মা বিষয়টি জেনে নারান্দিয়া এলাকায় শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেয়। শনিবার তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
কালিহাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় শিশুটির বাবা আশরাফ আলী বাদী হয়ে মামলা করেছেন। তদন্ত সাপেক্ষে ধর্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
আরিফ উর রহমান টগর/এএম/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ তেল নিতে গিয়ে পাম্পের কর্মচারীদের পিটুনিতে যুবক নিহত
- ২ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ৩ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৪ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৫ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব