কেউ আগামী নির্বাচন বানচাল করতে পারবে না : বিমানমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, না আসার হুমকি দিয়ে কেউ আগামী নির্বাচন বানচাল করতে পারবে না। সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনারের সকল ক্ষমতাই থাকবে।
সোমবার বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ভবানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।
মন্ত্রী আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে সহায়ক হিসেবে কাজ করবে সরকার। নির্বাচন নিয়ে বিএনপি দেশে কোনো ধরণের অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করলে জনগণ তা প্রতিহত করবে।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাজাহান আলী, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বিজন বিহারী ঘোষ, সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল হাসান রনি, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম ভুলু, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরীফ, সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান ও সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইবনে জিসাদ আল নাহিয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।
কাজল কায়েস/আরএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা